শেরপুর সোমবার, 06 জুলাই 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ শেরপুরে নজরুল বর্ষের শুভ উদ্বোধন গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

শ্রীবরদীতে দুই মাদকসেবীর কারাদণ্ড

শ্রীবরদীতে দুই মাদকসেবীর কারাদণ্ড
News Banner

শেরপুরের শ্রীবরদীতে  মাদক সেবন করার অপরাধে  দুই  মাদকসেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।  সোমবার (২৯ জুন) রাতে  এ সাজা প্রদান করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মনীষা আহমেদ। 

সাজা প্রাপ্তরা হলো শ্রীবরদী উপ‌জেলার তাতিহা‌টি ইউনিয়‌নের চক কাউরিয়া এলাকায় সিরাজের ছেলে  হা‌নিফ (২২) ও ফজলুল সোবহানের ছেলে আলিমুল রা‌জি (৫০)। 

জানা যায়  সোমবার রাত ৯ টার দিকে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে উপ পুলিশ পরিদর্শক মোরশেদ আলম সঙ্গীয় পুলিশের অভিযানিক দল চককাউরিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় নেশারত অবস্থায় দুই  মাদকসেবীকে নেশার সরঞ্জামসহ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক সেবন ও সংরক্ষ‌ণের দা‌য়ে ওই   দুই জনকে ১ বছর ক‌রে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা ক‌রে অর্থদন্ড প্রদান ক‌রেন। 

এ সময় শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এস আই মোরশেদ আলম, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলী সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 112 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 161 টি

মন্তব্য করুন