শেরপুর সোমবার, 06 জুলাই 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ শেরপুরে নজরুল বর্ষের শুভ উদ্বোধন গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই উপকারভোগী নারীকে পাওয়ার টিলার প্রদান

শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই উপকারভোগী নারীকে পাওয়ার টিলার প্রদান
News Banner

দেবাশীষ সাহা রায়
শেরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, মাইক্রো ফাইনান্স এর পক্ষ থেকে দুই উপকারভোগী নারীকে পাওয়ার টিলার প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শেরপুর জেলা শহরের চাপাতলী এলাকায় চাপাতলী ব্র্যাক অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পাওয়ার টিলার দুটি প্রদান করা হয়। উপকারভোগী দুই নারী হলেন, সদর উপজেলার জঙ্গলদী গ্রামের মজিদা বেগম ও শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বাঘহাতা গ্রামের মোছাঃ ডালিম ফুলি।
পাওয়ার টিলার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) আব্দুল মালেক, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) জাকির হোসেন, রিজিওনাল ম্যানেজার (অর্থ ও  হিসাব) গোলাম কিবরিয়া, সিনিয়র এলাকা ব্যবস্থাপক মোঃ হাবিবুল্লাহ, শাখা ব্যবস্থাপক রুমা দেব, আরিফুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, মমিনুর রহমান, সিনিয়র এক্সটেনশন অফিসার কৃষি ও বীমা ইউনিট মামুনুর রশীদ প্রমুখ।
ব্র্যাক সূত্রে জানা গেছে, আধুনিক ও যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের লক্ষ্যে ব্র্যাক এর দুই নারী উপকারভোগীকে বৃহস্পতিবার দুটি পাওয়ার টিলার মেশিন প্রদান করা হয়। এর মাধ্যমে তাঁরা স্বল্প সময়ে তাঁদের নিজেদের জমি ও সামান্য অর্থের বিনিময়ে প্রতিবেশীদের জমি আবাদ করে দিতে পারবেন। প্রতিটি পাওয়ার টিলারের মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানা গেছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 424 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 51 টি

মন্তব্য করুন