শেরপুর সোমবার, 06 জুলাই 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ শেরপুরে নজরুল বর্ষের শুভ উদ্বোধন গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
News Banner

শেরপুর জেলা প্রশাসনের  আয়োজনে রোববার(৭ জুন) হোটেল আয়সার ইন-এ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক স্থানীয় সরকার ও শেরপুর পৌরসভা প্রশাসক আরিফা সিদ্দিকা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। তিনি গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলাসমূহ যথাযথভাবে নিষ্পত্তি, এর কার্যক্রমের পরিধি বৃদ্ধি এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে গ্রাম আদালতকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা, মামলা ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ এবং সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 105 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 161 টি

মন্তব্য করুন