শেরপুর সোমবার, 06 জুলাই 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ শেরপুরে নজরুল বর্ষের শুভ উদ্বোধন গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা প্রচার অভিযান

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা প্রচার অভিযান
News Banner

সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিজ আঙিনা পরিস্কার রাখি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন শনিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গন থেকে ওই র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
ওইসময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি জনসচেতনতা তৈরি করতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাড়ির আশপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

র‌্যালিতে পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, সিভিন সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা, প্রেসক্লাব সভাপতি কাকন রেজাসহ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিস্কার পরিচ্ছন্নতা প্রচার কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি পঠিত হয়েছে: 100 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 161 টি

মন্তব্য করুন