শেরপুর সোমবার, 06 জুলাই 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ শেরপুরে নজরুল বর্ষের শুভ উদ্বোধন গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

শেরপুরে এতিম শিশুদের হাসির বিনিময়ে মেহেদী উৎসবের আয়োজন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ

শেরপুরে এতিম শিশুদের হাসির বিনিময়ে মেহেদী উৎসবের আয়োজন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ
News Banner

শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এতিম শিশুদেরকে হাসির বিনিময়ে মেহেদী পরিয়ে দিয়েছেন। ২৬ মে মঙ্গলবার দুপুরে শেরপুর সরকারি বালিকা শিশু পরিবার এর সদস্যদের (এতিম) মাঝে তাদের হাসির বিনিময়ে মেহেদি পড়ানো এবং প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের বিশিষ্ট সমাজসেবী রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া।
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রক্তসৈনিক শেরপুরের উপদেষ্টা ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, উপদেষ্টামণ্ডলী সদস্য ও নবারুণ স্কুলের একাডেমিক কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, রক্তসৈনিক শেরপুরের উপদেষ্টামণ্ডলীর সদস্য তাহমিনা জলি, সমাজকর্মী মো. মামুনুর রশীদ, শিশু পরিবারের সহকারী শিক্ষক তানজিনা আক্তার, কন্টেন্ট ক্রিয়েটর জান্নাতুল প্রিয়া, রক্তসৈনিক শেরপুর পৌর সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তর, কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেন, চর মোচারিয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব শহীদুল ইসলাম, ৫নং পৌর ওয়ার্ড সহ-সভাপতি মোহায়মিন হাসান সাবিদ, ৭নং পৌর ওয়ার্ডের রক্তদান বিষয়ক সম্পাদক রিফাতুজ্জামান কাব্য, আইটি সম্পাদক মেহেদী হাসান সিফাত, কার্যকরী সদস্য জিহাদ রানা, পিও, জিদনী, বিথি, মনি, ঝিনুক, লামিয়া, খলিল, শাহরিয়ার, মিলি, সাদিয়া, বন্যা প্রমুখ।

মেহেদী উৎসবে শিশু পরিবারের সদস্য কিশোরীরা মেহেদী পড়ে ব্যাপক আনন্দ উল্লাস করেন। তারা জানায়, আমাদের পরিবার নেই, তাই ঈদ উৎসবও করতে পারি না। প্রতি বছরের ন্যায় এবারও এখানে রক্ত সৈনিকের ভাই ও আপুরা এসে মেহেদি পড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রী উপহার দিয়েছে। এতে আমরা খুব খুশি।

রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া বলেন, এখানে এরা পরিবার বঞ্চিত হয়ে এসে আশ্রিত হয়েছে। এখানে তারা লেখাপড়া ও খাওয়া-দাওয়ার সুযোগ-সুবিধা পেলেও পরিবারের ভালোবাসা পায় না। তাই রক্ত সৈনিকের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও তাদের মেহেদী পড়ানো সহ প্রসাধনের সামগ্রী উপহার দিয়েছে। এতে তারা যেমন খুশি আমরাও তেমনি মনের দিক থেকে অনেক তৃপ্তি পেয়েছি যে অসহায়ের পাশে দাঁড়াতে পেরে।

রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা 
পরিচালক আল আমিন রাজু বলেন, মানবতার কল্যাণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আজকে এই এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তাদেরকে মেহেদী পড়িয়ে দেওয়া হলো এবং সামান্য কিছু প্রসাধনী সামগ্রী উপহার দিতে পেয়ে গর্ববোধ 
করছি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 80 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 51 টি

মন্তব্য করুন