শেরপুর সোমবার, 06 জুলাই 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ শেরপুরে নজরুল বর্ষের শুভ উদ্বোধন গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

শেরপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শেরপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
News Banner


‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

ওইসময় তিনি ভূমিসেবা কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর ভূমিসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন উপজেলাভিত্তিক ভূমিসেবা স্টল এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ জেলা প্রশাসন ও বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 103 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 51 টি

মন্তব্য করুন