শেরপুর সোমবার, 06 জুলাই 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ শেরপুরে নজরুল বর্ষের শুভ উদ্বোধন গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

শেরপুরের ঝিনাইগাতীতে অনলাইনে জুয়া ও মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে অনলাইনে জুয়া ও মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত
News Banner

স্টাফ রিপোর্টার 
শেরপুরের ঝিনাইগাতীতে অনলাইনে জুয়া ও মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মে) রাতে উপজেলার দিঘীরপার ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।


আরো পড়ুন
কয়েকদিনের ব্যবধানে শ্রীবরদী উপজেলাতে মাদকসহ ধরা ৩ ইউপি সদস্য
কয়েকদিনের ব্যবধানে শ্রীবরদী উপজেলাতে মাদকসহ ধরা ৩ ইউপি সদস্য

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন্দ। এ সময় তিনি বলেন, অনলাইনে জুয়া ও মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রকিব বাদশা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ ও সদর  ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অভিনুর ইসলাম। বক্তারা বলেন, মোবাইল ফোনের সহজলভ্যতার সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র তরুণদের অনলাইন জুয়ার দিকে আকৃষ্ট করছে। পাশাপাশি মাদকের বিস্তারও উদ্বেগজনক হারে বাড়ছে। এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 82 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 161 টি

মন্তব্য করুন