শেরপুর সোমবার, 06 জুলাই 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ শেরপুরে নজরুল বর্ষের শুভ উদ্বোধন গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

ঝিনাইগাতীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

ঝিনাইগাতীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন
News Banner

স্টাফ রিপোর্টার 
শেরপুরের ঝিনাইগাতীতে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার ( ১৬ মে) বিকালে উপজেলা সরকারি খাদ্যগুদাম প্রাঙ্গণে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্যে সরাসরি সরকারি ব্যবস্থাপনায় সংগ্রহের মাধ্যমে কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং খাদ্য মজুত ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, থানার ওসি মো. আমিরুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুল আলম, উপজেলা বিএনপি'র আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. তৌহিদুর রহমান, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান প্রমুখ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের থেকে ১ হাজার ৭৮৬ মেট্রিকটন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ২ হাজার ৬১৯ মেট্রিকটন চাল চাল সংগ্রহ করা হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 86 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 161 টি

মন্তব্য করুন