শেরপুর সোমবার, 06 জুলাই 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ শেরপুরে নজরুল বর্ষের শুভ উদ্বোধন গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্ববাসীরও: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্ববাসীরও: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
News Banner

 


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্ববাসীরও। এই সংকট দেশের অর্থনীতি ও জনসংখ্যার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করার পরও  মানবিক কারণে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়ে যাচ্ছে।

বুধবার (৬ মে) বিকেল ৫টার দিকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে দুই দফায় সফলভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর থেকে প্রত্যাবাসনের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। মিয়ানমার সরকার, আরাকান আর্মিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ অব্যাহত রেখেছে। এছাড়াও চীন, ভারত, আসিয়ানভুক্ত দেশ, মুসলিম বিশ্ব ও পশ্চিমা দেশগুলোর সঙ্গেও সমন্বিত উদ্যোগে সংকট সমাধানে আলোচনা চলছে।

রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো ভালো হয়নি, রাখাইনসহ অন্যান্য অঞ্চলের অবস্থাও অত্যন্ত নাজুক। এর মাঝেও রোহিঙ্গাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিজ দেশে শিগগিরই ফেরত পাঠাতে চায় সরকার। আমরা আশা করি রোহিঙ্গারা নিজ দেশে ফিরে গিয়ে নিরাপদে বসবাস করবে এবং তাদের মৌলিক অধিকার ফিরে পাবে।

ক্যাম্পে মানবিক সহায়তা কার্যক্রম প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, খাদ্য সংকট দেখা দিচ্ছে এবং বাসস্থানের পরিস্থিতিও দুর্বল হয়ে পড়ছে। এসব বিষয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সরকার।

এর আগে দিনব্যাপী প্রতিমন্ত্রীর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন মূলক বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে। 

প্রসঙ্গত, প্রতিমন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর শামা ওবায়েদ ইসলামের এটিই প্রথম রোহিঙ্গা ক্যাম্প সফর।

এই সংবাদটি পঠিত হয়েছে: 147 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 161 টি

মন্তব্য করুন