শেরপুর সোমবার, 06 জুলাই 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ শেরপুরে নজরুল বর্ষের শুভ উদ্বোধন গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম
News Banner

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আজ বুধবার নুসরাত তাবাসসুমকে শপথ পড়ান। সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে সই করেন।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল, বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলাম ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। এর মধ্যে জামায়াত জোট ১৩টি নারী আসন পেয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 143 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 161 টি

মন্তব্য করুন